-কই তুমি??(ইরা)
-অফিসে, কেনো??(ইরার বাবা)
-তুমি তোমার বউ কে নিয়ে এখনই তোমার শ্বশুর বাড়ি চলে আসো
-হঠাৎ খেপছিস কেনো??
-আসতে বলছি আসো, একটা কথাও বাড়বে না, আজ সন্ধ্যার আগেই শ্বশুর বাড়ি পা রাখবে,
-আ আ আ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি......
,,
,,
ইরা ফোন টা রেখে মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, কোথায় পাবে এখন শুভ কে।??
,,
এদিকে ইরার বাবা বাসায় এসে বলছে..
-তাড়াতাড়ি রেডি হয়ে নাও (ইরার বাবা)
-কেনো?? কই যাবো??(ইরার মা)
-তোমার বাবার বাড়ি
-হঠাৎ বাবার বাড়ি যাবো কেনো???
-তোমার ছোট মেয়ে, ফোন করে বলল সন্ধ্যার আগেই যেনো শ্বশুর বাড়িতে পা রাখি
-তা কি জন্য যাবো সেটা বলে নি
-না, কোন প্রশ্নই করতে দেয় নি, কথা বাড়িয়ো না রেডি হয়ে নাও জলদি, সন্ধ্যার আগে না পৌছাতে পারলে খবর আছে!
-আচ্ছা তুমি তোমার মেয়েকে এতো ভয় পাও কেনো??
-জানি না
-একবার ওর কাছে যেয়ে নেই, ওর আমি খবর করে ছাড়বো
-কিচ্ছু করতে পারবে না, ওর বাপ আছে
-তোমার জন্যই তো আজ মেয়েটার এই অবস্থা
-যে অবস্থাই হোক ও খুব ভালো
-কচু ভালো হুহহহ...
,,
,,
এদিকে ইরা সজীব কে ডাকে..
-সজীব ভাইয়া সজীব ভাইয়া(ইরা)
সজীব বাইরে থেকে দৌড়ে এসে বলল
-কি হয়েছে বলো
-শুভর বাবার নাম কি??
-সেটা জেনে তুমি কি করবা??
-খুঁজতে গেলে সেটাই বেশি গুরুত্বপূর্ণ
-ওহহ আচ্ছা আমি একটা আইডিয়া পেয়েছি
-কি?? তাড়াতাড়ি বলো
-ওর একটা বন্ধু ছিলো, না বন্ধু না তবে তার সাথে ভালো সম্পর্ক ছিলো
-কে??
-তার নাম শরিফ, ঔষধ এর দোকান আছে তার। শুভ কাজ শেষে ওই দোকান টায় আড্ডা দিতো
-আচ্ছা এখনই চলেন
-আচ্ছা চলো
,,
,,
সজীব ইরা কে নিয়ে শরিফ ভাই এর কাছে গেলে...
-শরিফ ভাই একটু নেমে আসেন কথা আছে (সজীব)
-কি কথা কও (শরিফ ভাই)
-একটু বাইরে আসো..
-আচ্ছা দাড়াও আসছি
,,
,,
শরিফ ভাই বাইরে আসার পর তাকে একটু দূরে নিয়ে যায়..
-কি কথা যে এভাবে এত দূর এসে বলতে হবে??(শরিফ ভাই)
-ভাইয়া আমি ইরা (ইরা বলল)
-ও ও ওহ (একটু আমতা আমতা করল)
-ভাইয়া শুভ কোথায় আছে বলতে পারেন??
-সেটা আমার থেকে তো এই সজীব ভাই ভলো বলতে পারবে
-ভাই আর লজ্জা দিয়েন না (সজীব)
-ভাইয়া বলেন না কই আছে?? (ইরা বলল)
-আমি বলব কিভাবে?? ও কি আমার মায়ের পেটের ভাই??(শরিফ ভাই একটু গরম হয়ে বলল)
-ভাইয়া আমি ওকে কি পাবো না?? (ইরা কান্না করে সজীব কে বলল)
-আচ্ছা চলো আমরা খুঁজে বের করছি(সজীব)
,,
,,
সজীব আর ইরা সেখান থেকে চলে যাবে এমন সময় শরিফ বলে..
-ইরা শোনো (শরিফ ভাই)
-জ্বি বলেন (ইরা)
-তুমি যে আসবে ও আমাকে বলেছিলো,
-এখন ও কোথায়??
-আছে
-কেথায় বলেন না
-সজীব, গ্রামের শেষের দিকে যে মাতবর এর বাড়ি আছে, সেই বাড়ির পরের বাড়িটা শুভর, বাড়িটা একদম নদীর সাথে
-সত্যি তো??
-মিথ্যা বলব কেনো?? ও একটু আগেই আমার কাছে আসছিলো
-আচ্ছা ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি যাই এখন
-শোনো শোনো
-হ্যা বলেন
-ও তোমার জন্যই অপেক্ষা করছে, আর তোমার জন্যই এই গ্রামে থেকেছে, কোথাও যায় নি
-হুমমম (ইরা কান্না করছে)
-আর কান্না করা লাগবে না, ও আছে তো যাও ওর কাছে
-হুমমম
,,
,,
ইরা সজীব কে নিয়ে গ্রামের শেষ মাথায় চলে যায়। সেই বাড়ির কাছে যাওয়ার পর
-ঐ যে বাড়িটা দেখছো ওইটাই (সজীব ইরাকে বলল)
-ঐ টা?? (ইরা)
-হুমম যাও
-তুমি যাবে না??
-কোন মুখ নিয়ে যাবো??
-এখন যেটা আছে সেটা নিয়ে যাবে
-না মুখ দেখাতে পারবো না ওকে, ওর সাথে যা হইছে তা..আচ্ছা যাও তুমি
-তুমি কি মনে করেছো ও তোমার মুখ দেখবে না?? ওকে কি আমি রেখে আসবো?? ওকে এখনি ওখান থেকে নিয়ে আসবো
-আচ্ছা নিয়ে আসো, আমি এখানে আছি
-হুহহ আচ্ছা থাকো
,,
,,
ইরা বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়ির ভেতর গিয়ে ডাকে..
-শুভ শুভ (ইরা)
-....(কোনো আওয়াজ নেই)
-শুভ,
-...(বাইরে বেরিয়ে এলো শুভ। দুজনেরই বুকের যা তা অবস্থা! দুজন দুজনকে দেখে বুকের মধ্যে ধুকপুকনি শুরু হয়ে গেছে)
,,
,,
ইরা একটু হাসবে তখনই আবার শুভ ভেতরে চলে যায়।
ইরা বুঝতে পারে না শুভ তাকে দেখে ভেতরে চলে গেলো কেনো??
এই কথা ভাবছে আর হঠাৎ..
-ম্যাডাম ম্যাডম ম্যাডাম, বসেন বসেন বসেন (শুভ চেচিয়ে একটা চেয়ার নিয়ে বেরিয়ে আসলো। আর তার গামছা দিয়ে চেয়ার টা মুছে দিলো.)
,,
,,
-ম্যাডাম বসেন (শুভ)
-আমার দিকে তাকাও (ইরা)
-হুমমম(শুভ দেখলো ইরার চোখে পানি)
-...(শুভ তাকাতেই ইরা শুভ কে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে কান্না করতে লাগল)
,,
,,
শুভ কি বলবে ভেবে পাচ্ছে না। ইরা তো কান্না করেই চলেছে। শুভ দাড়িয়ে একসময় কান্না করে দেয়। কিছুসময় পর ইরা শুভ কে ছেড়ে দেয়।
-আমি জানি তুমি কেমন আছো, এখন কিছু বলতে চাই না, এখান থেকে চলো (ইরা)
-কিন্তু এখানে আমার (শুভ)
-বললাম না কোনো কথা শুনতে চাই না, চলো।
-কই যাবো
-নানু বাড়ি
-আমি ঐ বাড়িতে গেলে আবার মারবে
,,
,,
ইরা শুভর গাল ধরে বলে..
-আমার আত্মা কে মারা তো দূরের কথা, তোমাকে ডাকতে গেলেও দুইবার ভাববে (ইরা)
-তাও উনারা রাগ করবে (শুভ)
-তুমি না গেলে আমি রাগ করবো, আর আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারনা নেই, ভালয় ভালয় বলছি চলো
-এই বাড়িতে অনেক কিছু আছে, আর মাতবর চাচা কে বলে যেতে হবে।
-সজীব ভাই আছে তাকে বলব বলে সব সে করবে
-চাচা যদি তাকে জিজ্ঞাস করে কই গেছে??
-সজীব ভাইয়া কে আমি শিখিয়ে দিবো
-কি শিখিয়ে দিবেন??
-তাকে বলতে বলব যে, যার আত্মা সে নিয়ে গেছে! আর কিছু??
-এমম মানে
-কিছু না চলো
-শোনেন
-হুমম বলো
-এখানে একটু বসেন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি
-কি নিয়ে আসবে??
-খই মোয়া
-আমি খাবো না
-আপনার পেটে ক্ষুধা আছে, দুপুরে খান নি
-কি করে বুঝলে??
-আমাকে যখন ইয়ে করে ধরছিলেন
-ইয়ে করে ধরছিলাম মানে??
-মানে ওই যে (হাত দিয়ে দেখালো)
-হ্যা তখন কিভাবে বুঝলেন??
-আপনার হাতে শক্তি ছিলো না, শক্ত করে ধরতে পারেন নি
-ওহ হুমম (ইরা একটু হাসলো)
-আপনি বসেন আমি নিয়ে আসছি
-আচ্ছা নিয়ে আসো
,,
,,
শুভ খাবারগুলো আর পানি নিয়ে আসে..ইরা টপ টপ করে সব গুলো মোয়া খেয়ে নেয়।
-আরও খাবেন??(শুভ)
-না, ওয়েট বাবা ফোন করেছে..
ফোন ধরেই
-হ্যা বাবা বলো (ইরা)
-কই তুই?? আমরা তো পৌছে গেছি
-কুল ডাউন, আসছো খাওয়া দাওয়া করো আমি তোমার জামাই কে নিয়ে আসছি..
-জামাই মানে??
-মানে আমার বর(এটা বলে ফোন কেটে দেয় ইরা)
-মেয়েটা যে কি করেছে আল্লাহ জানে
,,
,,
ইরা শুভর দিকে তাকালো
-আপনার বাবা আসছে??(শুভ)
-হ্যা, (ইরা)
-তাহলে আপনি যান আমি যাবো না
-কেনো??
-আমি যাই, আবার আমাকে মারুক
-এই মারবে কেনো?? তোমার জন্যই আসছে
-সত্যি মারবে না তো
-না গো হাদারাম তোমাকে মারবে না, আচ্ছা একটা কথা
-হ্যা বলেন
-আমি প্রথমে এসে ডাকার সাথে সাথে বের হলে না কেনো??
-তখন নামাজ পড়ছিলাম,
-ওহহ তারপর বাইরে এসে আমাকে দেখে আবার ভেতরে চলে গেলে কেনো??
-বাইরে এসে দেখি দাড়িয়ে আছেন, তখন আপনাকে দেখতে খুবই ক্লান্ত লাগছিলো তাই, চেয়ার নিয়ে আসছি
-ওরে আমার পাগল, তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত
-সরি
-কি জন্য??
-এই যে কষ্ট করলেন
-হুমম এবার হাত টা দাও
-হুমমম (শুভ হাত এগিয়ে দিলো)
-চলো এবার... (ইরা শুভর হাতের একটা আঙুল ধরে হাটতে লাগল)
,,
,,
হাটার সময় দুজন এর কথা..
-জানো তোমার জন্য বিদেশ থেকে অনেক কিছু এনেছি (ইরা)
-আমার জন্য আবার কি এনেছো??
-অনেক কিছু
-এমনি টাকা খরচ করে কিনতে গেলে কেনো??
-কি বললা?? এমনি?? তাই না?? বিয়ে টা করি তারপর দেখ তোকে কি করি..
-আ আ আমি আবার কি করলাম??
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
চলবে

0 Comments: