বাড়িয়ে দাও তোমার হাত | পর্বঃ ০৬

বাড়িয়ে দাও তোমার হাত | পর্বঃ ০৬


নৌকা ঘাটে সবাই এগিয়ে দিতে আসে ইরা আর তার মাকে। ইরা শুধু শুভর দিকে একভাবে তাকিয়ে আছে। শুভও ইরার দিকে তাকিয়ে আছে, দুজনের চোখেই পানি টলমল করছে।
ইরা তার চোখের ইশারায় শুভকে বুঝিয়ে দেয়, আমি ফিরবো, তুমি আমার জন্য অপেক্ষা করো....
,,
,,
নৌকা ছেড়ে দিলো। ইরা শুভর দিকে একমনে তাকিয়ে আছে, শুভও একভাবে তাকিয়ে আছে। দেখতে দেখতে নৌকা টা অনেক দূর চলে যায়। শুভ আর দেখতে পারে না ইরা কে...
,,
,,
ইরা বাড়ি যাওয়ার পথে, শুভর পিক গুলো দেখে, অনেক বার দেখে, একটু হাসে, আর শুভ যেসব কথা বলেছিলো সেসব কথা মনে হলে কান্না করে।
,,
,,
দেখতে দেখতে একটা বছর চলে যায়।
শুভর ততদিনে লেখাপড়া একবারে বন্ধ করে দিয়েছে তার মামি। কারন সেইদিন মামির কথা অমান্য করে পরীক্ষা দিতে গিয়েছিলো।
,,
,,
শুভ বাড়িতে সারাদিন কাজ করে। আর রাতে শুয়ে শুয়ে ইরার কথা ভাবে। কত ভাবনা তার মনে! ইরা কি আসবে! ও মিথ্যা বলে নি তো! না মিথ্যা বলতে যাবে কেনো?? ওর চোখ মুখ মিথ্যা বলে নি। ও নিশ্চয় আসবে। এরকম কথা ভাবে শুভ..
,,
,,
দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে যায়। ইরা তবুও আসে না। সে তো যোগাযোগ করার সাহস পাবে না। তাই মামা বা মামি কে কিছু বলে না। সজীব বছরে দু একবার আসতো, কিন্তু তাকেও বলার সাহস পেতো না। এখন তো আরও বলতে পারবে না, কারন সজীব এখন দেশের বাইরে।
,,
,,
শুভ আর ধৈর্য ধরে রাখতে পারে না। আরও একটা বছর পার হয়ে যায়।
এখন শুভ কাজ শেষে প্রতিদিন বিকেলে এই নদীর নৌকা ঘাটে এসে বসে থাকে। আর নদীর দিকে একমনে চেয়ে থাকে, হয়তো ভাবে : এইতো এই নৌকায় আসছে মনে হয়, কিন্তু না তার ইরা আসে না।
,,
,,
এদিকে ইরা এখন বিদেশে লেখাপড়া করছে। লেখাপড়ার মাঝে লম্বা একটা ছুটি পেয়েছে। ইরা ভাবছে, এবার দেশে গিয়ে সোজা শুভর কাছে। যেই ভাবা সেই কাজ। শুভর জন্য অনেক কিছু কেনাকাটা করে দেশে ফেরে। 
,,
,,
ইরা বিদেশ থেকে যেদিন বাসায় আসলো
-কিরে কেমন আছিস??(ইরার মা ইরাকে জড়িয়ে ধরলো)
-হ্যা মা ভালো আছি তুমি??(ইরা)
-হ্যা ভালো, কত্ত দিন হলো তোকে দেখি না 
-মিথ্যা বলো কেনো?? আসার একটু আগেই তো ভিডিও কলে কথা বললাম
-হা হা হা সামনে থেকে তো অনেক দিন দেখি নি আমার আত্মা কে, তাই বললাম
-আমি আমার আত্মা কে তো কয়েক বছর হলো দেখি না
-কিইইই??
-ক ক ক কই কিছু না খেতে দাও ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও তো
-ওকে ফ্রেস হয়ে আয় ক্ষেতে দিচ্ছি
-হুমম বাবা কোথায়??
-বাইরে গেছে একটু, কিছুক্ষণ পরেই ফিরবে
-ওকে, আমি তাহলে ফ্রেস হয়ে আসি
-যা,,,
,,
,,
খাওয়ার টেবিলে..
-মা আমি খাওয়া শেষ করে নানু বাসায় যাবো (ইরা)
-হঠাৎ নানু বাসায়! (ইরার মা)
-অনেক মিস করতেছি মামা মামি কে, একটু দেখতে যাবো
-আজ মাত্রই এলি, আজ কোথাও যাওয়া লাগবে না
-আমাকে যেতেই হবে, ওর জন্যই আসছি
-ওর জন্য মানে??
-ওর না ও ও ওদের জন্য
-আচ্ছা যাবি, তবে আজ না কাল যাবি
-হাহ ঠিক আছে
-হুমম খা এখন
-রাত টা যে কিভাবে কাটবে??(ইরা বিড় বিড় করে বলল)
-কিছু বললি??
-তরকারি টা বেষ্ট হইছে
-বেশি করে নে
-নিচ্ছি তো...
,,
,,
রাতে যেনো আর ইরার ঘুম ধরে না, কাল যাবে শুভর কাছে, কত্তদিন পর দেখবে তাকে। ইরা ভাবে..
-হাদারাম টা যে দেখতে কেমন হইছে আল্লাহ যানে, এবার যদি গিয়ে দেখি ও লুঙ্গি পড়ে আছে, তাহলে ও আর ওর লুঙ্গির বারোটা বাজাবো আমি...
,,
,,
,,
পরদিন সকাল বেলা...
ইরা রওনা দেয় মামার বাড়ি। দুপুরের একটু আগেই সেই নৌকা ঘাটে পৌছে যায়। ইরা তার মামার কাছে না জানিয়ে চলে আসছে, আর একা আসছে। ইরা নৌকা থেকে নামে।
ইরার হাতে দুটা ব্যাগ একটাতে শুধু শুভর জন্য কেনা অনেক ধরনের পোশাক। আর একটা ইরার ব্যাগ।
নিতে একটু কষ্টই হচ্ছিলো, তবে কি করা প্রিয়জন কে সারপ্রাইজ দিতে এটা কোনো কষ্ট না...
,,
,,
ইরা বাড়ির ভেতরে ঢুকেই..
-মামা মামা মামি মামি (ইরা)
ইরার মামি ঘর থেকে বেড়িয়ে আসে আর ইরার মামা গোয়াল ঘর থেকে বেড়িয়ে আসে। 
,,
-ইরা তুমি?? হঠাৎ! (ইরার মামা)
-খুশি হও নি??(ইরা)
-হ্যা আমরা অনেক খুশি হইছি, তোমার মা আসে নি?? একাই আসছো??
-হ্যা মামা একাই আসছি 
-ভালই হইছে, আসো ভেতরে আসো
-মামা ও কই??
-কে??
-ওই যে তোমাদের বাসায় যে কাজ করতো ওই ছেলেটা
-ও তো নেই(মামি)
-নেই মানে?? (ইরা)
-পরে বলছি আগে ভেতরে এসে একটু জিড়িয়ে নাও
-না না আগে বলো ও কই??
-আরে চাকর বাকর এর কথা বাদ দাও
-আমি শুনতে চাইছি ও কই (কিছুটা রাগ করে বলল ইরা)
-আচ্ছা শোনো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি
-কেনো?????
-ওর জ্বর হয়েছিলো, প্রায় এক মাস এর মতো অনেক ঔষধ পানি খাওয়াইলাম কোনো কাজ হলো না, আর বাড়িতে শুধু শুয়ে থাকতো, কোনো কাজ করতো না, এভাবে তো আর চলবে না, তাই ওকে বাড়ি থেকে বের করে দিয়ে নতুন একটা কাজের মেয়ে রেখে দিয়েছি...
,,
,,
কথাটা শুনে ইরার মাথায় আকাশ ভাঙ্গার মতো অবস্থা। হা হয়ে দাড়িয়ে আছে...
-এখন তো শুনলে, এবার ভেতরে আসো(মামি)
-ও কোথায় গেছে?? (ইরা)
-সেটা আমরা কিভাবে বলব?? আর তুমি এই চাকর বাকর এর এত খোঁজ নিচ্ছো কেনো??
-আর একবার চাকর বলবা না, ও কই?? কোথায় আছে??
-বাড়ি থেকে বের হয়ে কই গেছে আমরা কিভাবে বলব??
-খুব খারাপ কাজ করেছো, খুব খারাপ যদি আম্মুর ভাই না হোতেন, আজকে আমি....
-তুমি একটা চাকর এর জন্য...(মামী)
-আবার চাকর বলেন, সাহস তো কম না আপনার! ও আমার বর
-কিহহহহ(মামা মামী একসাথে)
-হ্যা এ বাড়িতে আমি এক মিনিট ও থাকবো না, ওকে খুঁজতে হবে,(ইরা এটা বলে চলে যাচ্ছিলো)
,,
,,
হঠাৎ ইরাকে থামায় সজীব...
-কই যাও??(সজীব)
-ওকে খুঁজতে (ইরা)
-শোনো আগে বাড়ির ভেতর চলো, মাথাটা ঠান্ডা করো, তারপর দেখি কি করা যায়
-আমার মাথা ঠান্ডা হবে না, আমি এ বাড়ির ভেতর আর ঢুকবো না
-আমি জানি, এখন তোমার মাথা অনেক গরম, এভাবে হুটহাট কই যাবা?? কোথায় খুঁজবা
-জানি না আমি, প্রত্যেক বাড়ি বাড়ি যাবো আর খুঁজবো, ভাইয়া ওকে আমার চাই। আমার আত্মা টা কোথায় কিভাবে কি অবস্থায় আছে??
-আচ্ছা আমরা একসাথে খুঁজবো, আগে বাড়ির ভেতর আসো
-হুমম
,,
,,
ইরা সজীব এর সাথে তার রুমে গেলো।
-কিছু খেয়ে নাও? (সজীব)
-ক্ষুধা একদমই নেই, আর আমি এ অবস্থায় খেতে পারবো না (ইরা)
-তোমার মাথা ঠান্ডা হবে না বুঝছি,
-বুঝতেই যখন পেরেছো, এখানে নিয়ে আসলে কেনো??
-ভালোর জন্যই নিয়ে আসছি 
-আমার ওকে খুঁজতে হবে ওকে, তুমি থাকো আমি যাই
-এই দাড়াও স্থির হয়ে বসো
-আমি বসতে পারছি না ভাইয়া, না জানি ও কি অবস্থায় আছে, ওর অনেক কষ্ট, ওর পাশে আমাকে দাড়াতে হবে (ইরা কান্না করে দিছে)
,,
,,
কিছুক্ষণ পর ইরা বলল...
-ভাইয়া তুমি একটু বাইরে যাও (ইরা)
-কেনো??(সজীব)
-যেতে বলছি যাও
-আচ্ছা যাচ্ছি যাচ্ছি...
সজীব বাইরে যাওয়ার সাথে সাথে ইরা তার বাবা কে ফোন দেয়...
-কই তুমি??(ইরা)
-অফিসে, কেনো??(ইরার বাবা)
-তুমি তোমার বউ কে নিয়ে এখনই তোমার শ্বশুর বাড়ি চলে আসো
-হঠাৎ খেপছিস কেনো??
-আসতে বলছি আসো, একটা কথাও বাড়বে না, আজ সন্ধ্যার আগেই শ্বশুর বাড়ি পা রাখবে,
-আ আ আ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি......
..
..
..
..
..
..
কিছু কথা...
ইরা ম্যাডাম ক্ষেপেছে। যাই হোক গল্পটা এই পর্বেই শেষ করব ভাবছিলাম, আর স্যাড ইন্ডিং ও দিতাম। কিন্তু অনেক জনের রিকুয়েস্ট এ আর দিলাম না। তাদের কথা স্যাড ইন্ডিং দিলে আমাকে মেরে ফেলবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না,😫 বিয়ে সাধি বাচ্চা কাচ্চা মুখ দেখি নাই😎। এই চিন্তা ভাবনা করে আর স্যাড ইন্ডিং দিলাম না।😊😊😊😍
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
চলবে

0 Comments: