-কি???(শুভ)
-কিছু না... হাদারাম একটা (ইরার পরের কথাটা বিড় বিড় করে বলল)
-কিছু বললেন??
-হ্যা বাসায় যেতে বললাম
-ওকে চলেন
-...(ইরা একটু মিষ্টি হাসলো)
,,
,,
এভাবে প্রতিদিন ইরা শুভর সাথে যেতো। ইরার মা ইরা কে তেমন কিছু বলতে পারে না, কারন সে একটু বেশি জেদি। এরকম কারন ইরার বাবা। ইরা যা বলে ইরার বাবা তাই শোনেন।
শুভর পরীক্ষা শেষ হলো, এতদিনে ইরা আর শুভর ভালই মিল হয়েছে।
,,
,,
একদিন শুভ গরুকে খর খাওয়াচ্ছিল, হঠাৎ সেখানে ইরা যায়...
-স্যার কি করছেন??(ইরা)
-ই আল্লাহ আপনি এখানে কি করেন?? এখানে প্রচুর গন্ধ বাইরে যান (শুভ)
-না আমি ঠিক আছি, আগে বলেন কি করছেন??
-এই তো খাওয়াচ্ছি
-আমি একটু খাওয়াই??
-এই না আপনি পারবেন না
-পারবো আপনি আমার হাতে দেন আমি খর খাওয়াচ্ছি
-হুমম নেন
,,
,,
ইরা কয়েকটা গরুকে খর দিলো। ইরা একটু ভয়ই পাচ্ছিলো। একসময় ইরা আর শুভ একটা জায়গায় দাড়িয়ে গরুর খাওয়া দেখে। শুভর কাধে ইরা হাত রাখে, শুভ বুঝতে পারে না। হাত রাখার দৃশ্য টা দূর থেকে দেখলে মনে হবে, দুইটা বেষ্ট ফ্রেন্ড। ইরা শুভর কাধে হাত রাখা অবস্থায় বলল...
-আমদের বিয়ের পর আমরা কয়েকটা গরু কিনবো (ইরা)
-হ্যা কিনবো, তবে আমা...এহহহ কি বললেন আমাদের বিয়ে মানে??(শুভ)
-হি হি হি কিছু না, (ইরা এটা বলেই দৌড়ে সেখান থেকে চলে যায়)
,,
শুভ হা হয়ে তাকিয়ে আছে, তার ম্যাডাম এটা কি বলল। শুভর ভয়ে আর হাত পা উঠে না।
সেদিন বিকেলে ইরা শুভর কাছে এসে বলে...
-চলেন একটু হেটে আসি (ইরা)
-নাহহ যাওয়া যাবে না (শুভ)
-কেনো??
-এমনি, আপনি একাই যান
-আপনি যাবেন না কেনো??
-এমনি যাবো না
-তাই??
-হ্যা
,,
,,
ইরা কিছু না বলে ফিরে গেলো...
কিছুক্ষণ পর হাতে একটা দা নিয়ে ফিরলো...
-এখন বল যাবি কি না?? (ইরা)
-(শুভ দা দেখে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে)
-বল যাবি কি না??
-যাবো তো চলেন
-হুমম দাড়া দা টা রেখে আসি
-বাবারে বেচে গেলাম
,,
,,
ইরা দা রেখে আসার পর শুভ আর ইরা হাটতে থাকে...
-আচ্ছা একটা ভালো জায়গা খুঁজেন তো (ইরা)
-কেনো??(শুভ)
-আজ হাটতে ইচ্ছা করছে না, বসে কথা বলব,
-আচ্ছা একটা বড় পুকুর আছে, সেই পুকুর পার এ বসা যায়, সেই রকম সুন্দর জায়গা
-তো এতদিন আমাকে নিয়ে যান নি কেনো??
-আমার তো মনে ছিলো না
-হাহহ চলেন এখন
,,
,,
সেই পুকুর পাড়ে যাওয়ার পর, ভালো একটা জায়গা দেখে দুজনই বসে।
-আচ্ছা একটা কথা বলার জন্য তোমাকে ভাল জায়গায় নিয়ে আসছি(ইরা)
-জানি আমি কি বলবেন, আর আমিও কিছু কথা বলার জন্য আপনাকে এখানে নিয়ে আসছি (শুভ)
-কি কথা??
-আপনি আগে বলেন
-হুমম, শোনো আমি তোমাকে ভালবেসে ফেলছি, কেন ভালবেসে ফেলছি আমি নিজেও জানি না, তোমাকে এখন অনেক ভালো লাগে আমার, আর আমি তোমাকে সারাজীবন এর জন্য চাই,
-আপনার বলা শেষ??
-হুমম এখন তুমি উত্তর টা বলো
-উত্তর টা পরে দিচ্ছি, আগে আমার কিছু কথা শোনেন
-হুমম বলেন
-আমার মা মারা যাওয়ার কিছুদিন পর, যখন আমি আপনার নানার বাসায় কাজ করতাম না। একদিন ক্ষুধায় সারা রাত বিছানার একাত থেকে ওকাত হয়েছি। তখন একবেলা খেতাম। তারপর ভাবলাম এভাবে চলবে না, কাজ করতে হবে। মাথায় বুদ্ধি আসলো যে মা যেখানে কাজ করত সেখানেই যাই। তারপর আসলাম আপনার নানা বাড়ি, তারা আমাকে থেকেই চিনতো। তাদের বললাম যে কাজ দিতে। তারা বলল: তোর মা রান্না করত কাপড় ধুয়ে দিতো, তুই তো আর ওসব পারবি না, তাই তোকে কাজ দিতে পারব না। তারপর আমি বললাম রান্না আমি শিখে নিবো, আর সব কাজ পাড়বো।
তারপর তারা আমাকে দিয়ে সব কাজ করানো শুরু করলো। আর আমাকে দু বেলা খেতে দিতো। মামা জানতো যে আমি তিন বেলাই খাই, কিন্তু মামি আমাকে দু বেলা খেতে দিতো। তারপর কোনো টাকা দিতে চাইতো না। আমি মামার কাছ থেকে টাকা নিয়ে কষ্ট করে একটু একটু পড়ে এতদূর আসছি। আমার ভালো কোনো পোশাক নেই, প্যান্ট শার্ট গুলো সজীব ভাই এর টা। আমি ভালো ভাবে ধুয়ে তারপর গায়ে দেই। যাই হোক আমার অবস্থা টা আমি বললাম, আর আপনি বলছেন আপনার সাথে সারাজীবন থাকতে!(শুভ কথা গুলো বলে চোখে পানি মুছে। কথা গুলো বলতে বলতে কান্না করে দিছে)
,,
,,
শুভ ইরার দিকে তাকিয়ে দেখে ইরা কান্না করছে...
-আরে আপনি কান্না করছেন কেনো??(শুভ)
-তোমার অনেক কষ্ট তাই না?? (ইরা)
-না, অভ্যাস হয়ে গেছে
-...(ইরা কান্না করেই চলেছে)
-এই ম্যাডাম আপনি কান্না করছেন কেনো?? থামেন। কথা গুলো আপনাকে বলতাম না, আপনি যে কথা বললেন তাই আমার অবস্থা টা আপনাকে জানালাম
-হুমমমম তাও ভালবাসি
-আপনার মাথা ঠিক নেই, আপনি কই আর আমি কই?? আপনার কিউট একটা বর হবে, অনেক বড় ঘরে বিয়ে হবে, আর আপনি আমাকে... কি যে করেন না আপনি (কথাটা বলে শুভ দাড়িয়ে যায়)
,,
,,
শুভর সাথে ইরাও দাড়িয়ে যায়। ইরা শুভর কাছে যায়...
-তুমি যদি রাজি না হও, আমি আজকেই কিছু একটা করে ফেলবো (ইরা)
-কি করবেন??(শুভ)
-বিষ খাবো, গলায় দড়ি দেবো
-কি বলেন এগুলা?? মাথা খারাপ হইছে আমার,
-হ্যা হইছে তোমার জন্য হইছে, আমি বলে দিচ্ছি তোমাকে আর আমি এত কষ্ট করতে দিবো না অনেক কষ্ট করেছো তুমি (এটা বলে ইরা চলে যায়)
,,
,,
শুভ ইরার সাথে যায় না, সেই জায়গায় বসে পরে। আর বলে..
-সত্যি এবার একটু বিশ্রাম লাগবে, আল্লাহ আমাকে একটু বিশ্রাম ব্যবস্থা করে দাও। আমি একা বাঁচতে পারছি না। (শুভ অনেকক্ষন কান্না করে তারপর বাড়ি ফেরে)
,,
,,
পরদিন সকাল বেলা...শুভ তার রুম গোছাচ্ছিল, ইরা আসলো কিন্তু কোনো শব্দ করলো না।
-ম্যাডাম আপনি! বসেন (শুভ)
-সময় নেই, আমাকে একটু সময় দিতে পারবা?? (ইরা)
-হ্যা অবশ্যই
-আসো বাইরে
-আচ্ছা চলেন
,,
,,
ইরা শুভকে নিয়ে বাড়ি থেকে একটু দূরে যায়...
-শোনো, একটু পড়েই আমরা চলে যাবো(ইরা)
-আজকেই চলে যাবেন??(শুভ)
-হুমমম
-ওহহ
-কিছু বলো
-কি বলব??
-আমার উত্তর টা??
-আমি তো কাল বললাম, হবে না
-তুমি বলবা না তাই না?? আমাকো ভালো বাসো না তুমি??
-না
-আমি যদি বলি ভালোবাসো
-আরে না কি বলেন, আমার কি মাথা খারাপ হইছে??
,,
,,
হঠাৎ ই ইরা শুভর কপালে একটা কিস করে। ইরা এত তাড়াতাড়ি করে শুভ বুঝেই উঠতে পারে নি, ইরা এমনটা করবে...
,,
,,
-এখন বলো ভালোবাসো???(ইরা
-...(শুভর হাত পা কাঁপছে)
-কি হলো বলো
-হুমমম
-আমি জানি তো, শুধু শুধু আমাকে কষ্ট দেওয়া তাই না।
-...(শুভ কিছু বলে না)
,,
,,
ইরা তার দু হাত দিয়ে শুভর মাথায় হাত বুলায় আর বলে...
-আমার জন্য অপেক্ষা করতে পারবে না?? (ইরা)
-হুমম পারব(শুভ)
-আমি অবশ্যই তোমার জন্য আসবো,
-আপনি আবার কবে আসবেন??
-জানি না, তবে আমি তোমার জন্য আসবো
-ওহহ, আমাকে এত দিন অপেক্ষা করতে হবে??
-হ্যা পারবে তো??
-হুমম পারব
-আচ্ছা শোনো
-হ্যা বলেন
-একবার তুমি করে বলো
-মনে হয় পারব না
-পাড়বে বলো
-তুমি কেমন আছো??
-হি হি হি পাগল একটা (ইরা তার হাত দিয়ে শুভ চুল গুলো এলো মেলো করে দেয়)
,,
,,
-এই আমি তোমার কয়েকটা ছবি তুলবো(ইরা)
-কেনো??(শুভ)
-আমি তোমাকে সবসময় দেখব তাই
-আচ্ছা তুলেন
-আবার আপনি!
-আচ্ছা তোলো
-...(ইরা শুভর কয়েকটা পিক উঠায়)
,,
,,
-আচ্ছা এখন চলো আমাদের এগিয়ে দেবে (ইরা)
-এখনই যাবে??(শুভ)
-হুমম এখনই যাবো
-আজকে থাকেন
-নাহহ গো সময় নেই, তোমার কষ্ট হচ্ছে তাই না??
-হুমম অনেক
-আমি যখন ফিরবো, তখন আর কষ্ট থাকবে না
-হুমম তাই যেন হয়...
,,
,,
নৌকা ঘাটে সবাই এগিয়ে দিতে আসে ইরা আর তার মাকে। ইরা শুধু শুভর দিকে একভাবে তাকিয়ে আছে। শুভও ইরার দিকে তাকিয়ে আছে, দুজনের চোখেই পানি টলমল করছে।
ইরা তার চোখের ইশারায় শুভকে বুঝিয়ে দেয়, আমি ফিরবো, তুমি আমার জন্য অপেক্ষা করো।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
চলবে

0 Comments: