বাড়িয়ে দাও তোমার হাত | পর্বঃ ০২

বাড়িয়ে দাও তোমার হাত | পর্বঃ ০২


শুভ দাড়িয়ে দাড়িয়ে কাঁপছিলো।
-এইসব চাকর বাকর কেন রাখিস?? ভালো কাউকে রাখতে পারিস না?? (ইরার মা) 
কথাটা শুনে শুভ সেখান থেকে তার রুমে চলে গেলো।
,,
,,
রুমে গিয়ে ভেজা কাপড় গুলো চেন্জ করলো। তার চোখের পানি পড়া কমছিলো না। হয়তো সে তার মা বাবার কথা মনেকরছিলো। 
,,
সারারাত আর শুভর ঘুম হয় না। শুধু ভাবে
-ম্যাডাম তো অনেক কষ্ট হইছে, এটা খালা সহ্য করতে পারে নি। কিন্তু আমি তো খুব তাড়াতাড়ি নিয়ে আসলাম। হুহ চরটা সবার সামনে দিলো, কেমন যে লাগলো আমার, ভাবতেই সরম লাগছে, যাই হোক ম্যাডাম যেনো সুস্থ হয়ে উঠেন... (এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলো)
,,
,,
পরদিন সকাল বেলা.....
শুভ উঠে রেডি হয়। কলেজে যাবে। ব্যাগ নিয়ে বাইরে বের হতেই ইরার মা ডাকে..
-এই ছোকরা এই (ইরার মা) 
-জ্বি খালা বলেন (শুভ)
-কই যাস??
-কলেজে
-চাকর বাকর এর আবার পড়াশুনা কিসের হ্যা?? যা ব্যাগ রেখে আয়, কাজ আছে
-জ্বি
(শুভ ব্যাগ রেখে বাইরো আসলো)
-বলেন কি করতে হবে??(শুভ)
-এই কাগজে কিছু ঔষধ লিখে দিয়েছি, সেগুলো নিয়ে আসবি 
-আচ্ছা দেন
-দেরি করবি না
-এবার আর দেড়ি হবে না, যাবো আর আসবো...
(শুভ গেলো ঔষধ আনতে)
,,
,,
ঔষধের দোকানে গিয়ে..
-শরিফ ভাই, এই কাগজে লেখা ঔষধ গুলো দাও তো (শুভ)
-দে কাগজ টা 
-এই যে নাও
,,
,,
-শুভ
-হ্যা বলো
-ঔষধ তো দুইটা আছে আর একটা নেই
-তাহলে ঔইটা এখন কই পাবো??
-আমাদের আশে পাশের গ্রামে পাওয়া যাবে না, গঞ্জে যেতে হবে
-আচ্ছা তাহলে শুধু দুইটাই দাও
-এই নে...
,,
,,
শুভ ঔষধ নিয়ে বাড়িতে চলে আসে। ঔষধ টা ইরার মায়ের হাতে দিতেই..
-ঠাসসসসসসসস, গাধা কোথাকার ঔষধ আর একটা কই??(ইরার মা)
-আর একটা....
-ঠাসসসস যত্তসব সর এখান থেকে
-খালা আর একটা ঔষধ আমাদের এখানে পাওয়া যাবে না গঞ্জে না মানে শহর থেকে আনতে হবে
-ওহহহ আগে বলবি তো, যা এখন
-জ্বি খালা
,,
,,
শুভ গালে হাত বুলাতে বুলাতে বাইরে চলে আসে..
-ধুররউউউ, কথা না শুনেই এমনি মারে,
,,
,,
বিকেল এর দিকে ইরা একটু সুস্থ হয়ে উঠে। বাইরে এসে হাটা হাটি করছে। ইরা দেখতে পেলো শুভ কতগুলো গুরকে খাওয়াচ্ছে, ইরা সেদিক এগিয়ে গেলো...
-কিরে এখন তুই ব্যস্ত??(ইরা)
-জ্বি আ না ম্যাডাম ব্যস্ত না (শুভ)
-চল একটু হাটবো
-এখন??
-হ্যা
-আচ্ছা একটু দাড়ান, গরু গুলো খাওয়া শেষ করুক
-কতসময় লাগবে??
-এইতো কয়েক মিনিটেই শেষ করে দিবে,,, আররর হুট তাড়াতাড়ি খা, দেখছিস না ম্যাডাম দাড়িয়ে অপেক্ষা করছে...
-....(ইরা একটু মুচকি হাসে)
,,
,,
হঠাৎ ইরা বলে..
-কোন গরু গুলো দুধ দেয়???(ইরা)
(প্রশ্ন টা শুনে শুভ আকাশ থেকে পড়ে)
-শুভ মনে মনে ভাবে(ম্যাডাম মনে হয় জীবনেও গরু দেখে নাই, কিভাবে দেখবে?? থাকেই তো সারাদিন বিল্ডিং এর মধ্যে আর মোবাইল কম্পিউটার নিয়ে)
-কিরে বলিস না কেনো??
-জ্বি ম্যাডাম এই সাদা টা ওই সাদা টা আর ঐ সাইডের কালো টা এই তিনটা গরু দুধ দেয়
-আর গুলো দেয় না কেনো??
-ম ম ম
-ভালো ভাবে মনে হয় খাওয়াস না তাই না??
-হ্যা ম্যাডাম, সময় হলে ওগুলো দিবে (শুভ হাসতে গিয়েও হাসতে পারেনা)
,,
,,
-এই ওদের খাওয়া শেষ চল এখন(ইরা)
-হ্যা ম্যাডাম চলেন (শুভ)
,,
,,
শুভ আর ইরা হাটতে থাকে, ইরা মোবাইল বের করে অনেক গুলো পিক নিজে উঠলো আর প্রকৃতির কিছু পিক তুলল, শুভ শুধু দেখলো...
-এই তুই পিক উঠবি???(ইরা)
-না ম্যাডাম আপনি উঠেন (শুভ)
-তোর ফোন আছে??
-না
-কিহহ?? ফোন নেই তাহলে চলিস কিভাবে??
-এই যে এখন যেমন আছি, তবে ম্যাডাম শখ আছে একটা ফোন কিনমুই, 
-তাই??
-জ্বি
-চল ঐ দিক টাই যাই
-চলেন 
,,
,,
কিছুক্ষণ এদিক সেদিক ঘুরা ফিরা করার পর,,,,
-ম্যাডাম (শুভ)
-হ্যা বল(ইরা)
-চলেন এখন আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে
-আরে হবে না, আর কয়েকটা পিক উঠাই
-কিন্তু 
-চুপপ বেশি কথা বললে একটা থাপ্পর মারবো
-জ্বি পিক উঠান..
,,
,,
কিছুক্ষণ পর তুমুল বেগে বৃষ্টি শুরু হলো
-এখন কি হবে রে?? এখন কি ভিজে যাবো??(ইরা)
-আপনাকে বললাম বৃষ্টি হতে পারে, শুনলেন তো না, আর এদিক সন্ধ্যাও হয়ে গেছে
-কি করবো এখন,
-আপনি আমার এই শার্ট টা গায়ের উপর দেন, যাতে আপনার পোশাক না ভিজে, আর দাড়ান আমি কচুর পাতা আনছি
-কই যাস
-পাতা আনতে
-আমার ভয় করে
-আরে আমি আছি তো, ঐ যে পাতা দেখছেন ঐগুলো আনতে যাচ্ছি
-আচ্ছা যা
,,
,,
শুভ কচুর পাতা এনে ইরার মাথার উপর দিলো,,,
-ম্যাডাম আপনি বসে পড়ে আমি পাতা দিয়ে ঠেকে দিচ্ছি (শুভ)
-নাআআআ, আমি এমনই থাকবো (ইরা)
-ভিজে যাবেন তো, ঠান্ডা লেগে যাবে
-তোর ও তা ঠান্ডা লাগবে
-লাগবে না, আমার অভ্যাস আছে
,,
,,
চারদিকে অন্ধকার, বৃষ্টিও হালকা কমেছে, বাড়িতে সবাই ইরার জন্য চিন্তা করছে,,,
এদিকে শুভ বলল
-ম্যাডাম এখন চলেন (শুভ)
-আম্মু মারবে, আজ মেরেই ফেলবে আমাকো (ইরা)
-আচ্ছা আমি সব দেখবো, এখন না গেলে আরও বেশি কিছু হতে পারে
-তুই কি দেখবি?? 
-আচ্ছা আগে চলেন তো
-আমার ভয় করছে
-ভয় নেই আমি আছি
-চলেন...
,,
,,
ইরা আর শুভ বাড়িতো আসলো...ইরার মা ইরা কে বলল
-এই জ্বর অবস্থায় কই গিয়েছিলি??(ইরার মা)
-....(ইরা ভয়ে কাঁপতে থাকে)
-বল কই গিয়েছিলি??
-ও আমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলো আর..... (পুরো ঘটনা টা বলল)
-তুই রুমে যা (ইরার মা ইরাকে রুমে যেতে বলল। ইরা দেড়ি না করে চলে গেলো)
,,
,,
ইরার মা এবার শুভর দিকে এগিয়ে যাচ্ছে...
শুভ মনে মনে ভাবছে, কাজ সেরেছে মাইর তো কপালে নিশ্চিত আছে..
-আজকে যদি আমার মেয়েটার কিছু হতো?? একটা গাছ ভেঙে যদি ওর উপর পড়তো তাহলে কি করতি??? ঠাসসসস ঠাসসস ঠাসসস ঠাসস (মার যেনো থামছেই না)
,,
,,
ইরার মা কয়েকটা চর মেরে চলে গেলো...শুভর মামাও এসে কিছুক্ষণ শাসিয়ে গেলো। সবাই অনেক কথা বলে যে যার রুমে চলে গেলো।
,,
,,
শুভ এদিক ওদিক তাকিয়ে তার রুমে চলে গেলো...আর মনে মনে ভাবলো
-যাক ম্যাডাম চালাক আছে, আর বেচেঁও গেছে...(শুভর চোখে একটু পানি পড়লো। পানি টা মুছে শুয়ে পড়লো, রাতের খাবার না খেয়ে।)
,,
,,
গভীর রাতে দরজায় ধাক্কানোর আওয়াজ শুনে, শুভ যেগে উঠে, দরজা টা খুলে দিলো। খুলেই তো টাসকি..
-ম্যাডাম আ আ আ আপনি এ এ এত রাতে কি???(শুভ)
ইরা শুভর প্রশ্নের জবাব না দিয়ে শুভর রুমে প্রবেশ করলো...
-ম্যাডাম কি জন্য আসছেন??(শুভ)
-সরি বলতে (ইরা)
-কি যে বলেন না আপনি! পাগল হইছেন মানে হয়,,, সরি বলবেন কি জন্য??
-তুই আমার জন্য মাইর খাইছিস
-আরে না, আমার দোষ ছিলো তাই মাইর খাইছি
-আচ্ছা এ রুমে এত গন্ধ কেনো??
-ওহহ আমার রুমের পাশে গোয়াল ঘর
-মানে??
-মানে গরুর ঘর
-এখানে থাকিস কিভাবে??
-এখানেই বড় হইছি, সমস্যা হয় না
-ওহহ আচ্ছা শোন সরি
-পাগল হইছেন মনে হয় আপনি, শুধু শুধু সরি বলেন,
-শুধু শুধু না
-আপনি যান না, খালা যদি দেখে এবার তাহলে মেরেই ফেলবে
-আম্মু ঘুমে আছে জেগে উঠবে না
-ওহহ তাও যান, আপনি মেয়ে মানুষ হয়ে এত রাতে যান যান
-যাচ্ছি যাচ্ছি, খুব ব্যাথা পাইছিস তাই না??
-না কে বলল ব্যাথা পাইছি??
-আমি দেখছি, তুই কান্না করছিস তখন
-কি যে বলেন না,
-শোন
-হুমম বলেন
-কাল সকালে আবার একটু ঘুরতে যাবো
-আবার মাইর খাওয়ার লাইন
- না এবার মেঘ দেখলে তাড়াতাড়ি ফিরবো
-আচ্ছা ঠিক আছে
-গুড নাইট
-হুমম গুড নাইট 
,,
,,
ইরা চলে গেলো। 
-নাহহ মেয়েটা শুধু দেখছি আমাকে মাইর খাওয়ানোর লাইনে ফেলে দেয়। (কথাটা বলে শুভ দরজা আটকিয়ে ঘুমিয়ে পড়ে)
,,
,,
পরদিন আবার শুভকে নিয়ে হাটতে বের হয় ইরা তবে এবার খুব ভোর বেলা.......হাটতে হাটতে হঠাৎ ইরা বলে
-আপনার গাল অনেকটা ফুলে গেছে(ইরা)
(কথাটা শুনে চোখ বড় বড় করে তাকায় শুভ)
-এভাবে তাকিয়ে আছেন কেনো??(ইরা)
-আপনি আমাকে আপনি করে বলছেন কেনো??(শুভ)
-আমার তুই করে বলা টা ভুল হইসে সরি
-নাহহ ঠিক আছে তো,
-না একদম ঠিক হয় নি, আমি বুঝতে পারছি
-....(শুভ কিছু বলল না)
-কাল অনেক ব্যাথা পাইছেন তাই না??
-হুমমম
-কাল সত্যি টা বললে আর মাইর খাইতেন না
-আপনি মাইর খান নাই ভালো হইছে, অনেক ব্যাথা পাওয়া যায়, আর আমার অভ্যাস আছে, মাইর খাইতে খাইতে বড় হইছি
-..(ইরা শুভর দিকে তাকালো)
শুভ ভয়ে বলল,,,
-এভাবে তাকিয়ে কি দেখছেন?? আমি কি কিছু ভুল করেছি???
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
চলবে

0 Comments: