-আচ্ছা মামা আমরা এখানে দাড়িয়ে আছি কেনো??(শুভ)
-আমার বড় বোন আসছে (মামা)
-তার মানে উনি তো আমার খালামনি হয়
-হ্যা, তোর খালামনি
-হুমম,,,তারা শহরে থাকে মনে হয় তাই না?
-হ্যা রে শহরে থাকে, আর তুই চুপ থাক, পড়ে সব জানবি
-আচ্ছা মামা
,,
,,
শুভ আর তার মামা দাড়িয়ে আছে একটা নৌকা ঘাটে। শুভর মামা বললে ভুল হবে। আসলে শুভর মা এই বাসায় কাজ করতো, তখন শুভর মা লোকটাকে ভাই বলত, সেই সুবাদে শুভ মামা বলে ডাকে। শুভর মা বছর কয়েক আগে মারা যায়, তারপর থেকে এই বাড়ির কাজের লোক শুভ। কাজ এর পাশাপাশি কলেজেও পড়ে।
,,
,,
-আচ্ছা মামা তারা মনে হয় অনেক বড়লোক তাই না??? (শুভ)
-হ্যা ওদের বিদেশেও বিজনেস আছে (মামা)
-তোমার ও তো অনেক বিজনেস
-কই বিজনেস??
-এই যে কত্ত পুকুরে মাছ চাষ, এত জমি,এত বড় বাড়ি আরও অনেক কিছু
-ধুররর গাধা, ওদের কাছে এসব কিছু না
-বাবা রে বাবা এত্ত টাকা!
-হুমমম, এবার তুই থাম, দূরে একটা নৌকা দেখা যাচ্ছে ওইটাই হবে মনে হয়
-আমার তাই মনে হয়
,,
,,
কিছুসময় একটা নৌকা আসে। মামা তার বোন কে দেখো এগিয়ে যায়। শুভও পিছু পিছু যায়।
-কিরে কেমন আছিস?? (মহিলাটি মামা কে জিজ্ঞাস করল)
-হ্যা ভালো, তুমি কেমন আছো??(মামা)
-হ্যা ভালোই আছি
-আপা, দুলাভাই আসলো না??
-আর বলিস না, সে এসেই কাজে ব্যস্ত হয়ে পড়ছে
-ওহহ আর আমার ছোট্ট মামনি টা কই??
-ওইতো আসছে
-এই মেয়েটা??
-হ্যা
-এত্ত বড় হয়ে গেছে! মামনিইইই
,,
,,
শুভ তাকিয়ে তাকিয়ে সব দেখছিলো। তবে সে ওই মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়। আর মনে মনে বলে..
-বাবা রে বাবা এটা ছেলে! নাকি মেয়ে! প্যান্ট, শার্ট, আবার দেখছি ছেলেদের সু, আবার দেখছি চশমাও দিয়েছে...
,,
,,
-এই হা করে দেখছিস কি?? ব্যাগ গুলো নে (মামা ডাকলো)
-ন ন ন নিচ্ছি নিচ্ছি(শুভ এগিয়ে গিয়ে একটা ব্যাগ হাতে নিবে। তখনি তাকে থামিয়ে দিলো ঐ মেয়েটি)
-এই দাড়ান (মেয়েটি)
-...(শুভ আর ব্যাগ এ হাত দিলো না)
-মামা এই ছেলেটা কে??(মেয়েটি)
-ও আমাদের বাড়িতে কাজ করে
-ওহহ, আচ্ছা শোন তুই এই ব্যাগ টা না, ওই ব্যাগ টা নে ঠিক আছে??
-জ্বি আপা
-কি বললি??
-আপা
-ম্যাডাম বলবি
-জ্বি আপা
-কিইই??
-ও ম্যাডাম ম্যাডাম
-হুমমম, মাআআ রোদে পুরে যাচ্ছি তাড়িতাড়ি এখান থেকে চলো তো,,,
,,
,,
সবাই মিলে বাড়িতে ফিরলো। বাড়িতে তো ধুমাধাম অবস্থা। সব আত্মীয় স্বজন আসছে। আর এই মেয়েটাকে তো সবাই খুব আদর করছে। শুভ দাড়িয়ে দাড়িয়ে দেখছে।
হঠাৎ মামা শুভর দিকে এগিয়ে এসে বলল
-এ শোন তোকে যে বলছিলাম পুকুর থেকে বড় মাছ ধরতে, ধরেছিস??(মামা)
-মামা একবার বলছিলেন কাজ টা আগেই করে রাখছি, সবথেকে বড় মাছ টা মেরে বালতি তে ভিজিয়ে রেখেছি, এখন শুধু জবাই করার অপেক্ষা (শুভ)
-খুব ভালো করছিস
-মামা আগে থেকেই তো করে আসছি
-জানি আমি, এখন শোন
-হুমম শুনতেছি বলেন
-ব্যাগ টা ঘরে দিয়ে আয়, আমার সাথে বাজারে যেতে হবে
-মামা সকালে তো বাজার করলাম,
-কিছু জিনিস আনতে ভুলে গেছি, তোর মামি এত খ্যাপা খেপছে
-আপনাকে মনে হয় বকা দিছে তাই না?? হি হি হি
-চুপপ ব ব বকা দিবে কেন, তুই যা ব্যাগ রেখে আয়
-আচ্ছা
,,
,,
সারাদিন গেলো বিভিন্ন কাজের মধ্যে
রাতের খাওয়া শেষে, সবাই বড় একটা রুমে এক হলো। বিদেশ থেকে সবার জন্য উপহার এনেছে সেগুলো দিবে।
মেয়েটি ব্যাগ খুলছিলো, হঠাৎ থেমে যায়।
-আচ্ছা আমাদের পরিবার ছাড়া বাইরের কেউ আছে এখানে??(মেয়েটি)
শুভ বলল
-আ আ আমি আছি (হাসি মুখে)
-এ তুই বের হ এখান থেকে, এখানে কি করছিস হ্যা?? সাধারন জ্ঞান নেই মাথায়?? যা এখান থেকে (মেয়েটি)
-জ্বি ম্যাডাম যাচ্ছি
- ইরা মা ও থাকলে কি সমস্যা হবে??(মামা)
-হ্যা মামা সমস্যা হবে,
(শুভ দেড়ি না করে সেখান থেকে বাইরে চলে আসলো)
,,
,,
বাইরে এসে সোজা তার ঘরে চলে যায়। সারাদিন অনেক কাজ করায় তার শরীর টা ক্লান্ত হয়ে গেছে। বিছানা টা ঠিক করে শুয়ে পরে। শুয়ে থেকে ভাবে..
-আজ মা বাবা থাকলে, এই বাড়িতে থাকতে হতো না, আমার একটা ভালো ঘর থাকতো, ভালো জামা কাপড় থাকতো, হুহ আল্লাহ মনে হয় কপালে রাখে নাই। আর ঐ দিকে ম্যাডাম! ম্যাডাম টির নাম যেন কি শুনলাম ওহ হ্যা ইরা ম্যাডাম, বাবা রে বাবা কত্ত সুন্দর দেখতে! কত্ত টাকা পয়সা! হাতে কি সুন্দর মোবাইল! বাবা থাকলে আজ একটা মোবাইল ঠিকি আবদার করতাম। তবে ইরা ম্যাডাম কে ছেলেদের পোশাকে কেমন যেন লাগে হি হি হি হি (ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় শুভ)
,,
,,
পরদিন সকাল বেলা....
শুভ ঘুম থেকে উঠার সাথে সাথে তার মামা এসে হাজির..
-তোকে একটা কাজ করতে হবে (মামা)
-হ্যা বলেন,
-ইরা মর্নিং ওয়াক করবে তুই ওর সাথে যাবি
-আমি???
-হুমম
-মামা আমার ভয় করে
-কিসের ভয়??
-জানি না, তবে ভয় করে
-ও বাইরে দাড়িয়ে আছে যা
-মামা
-আরে যা তো
,,
,,
শুভ বাইরে গিয়ে দেখলো ইরা ম্যাডাম দাড়িয়ে আছে...
-ম্যাডাম চলেন (শুভ)
-পানির ব্যাগ টা হাতে নে, আর আমার পিছু পিছু আয়
-জ্বি ম্যাডাম নিচ্ছি
,,
,,
অনেকক্ষণ দৌড়ানোর পর...
-হাহ হাহ হাপিয়ে গেছি রে, পানির বোতল টা দে (ইরা)
-এই যে নেন (শুভ)
-...(ইরা পানি খেয়ে শেষ করল)
-আচ্ছা ম্যাডাম আপনে প্রতিদিন এইরকম দৌড়া দৌড়ি করেন
-হ্যা, কেনো??
-না এমনি
-আচ্ছা তুই এটা কি পড়ে আছিস?? এটার নাম কি??
-ওহহ ম্যাডাম এটার নাম লুঙ্গি, আপনি পরবেন??
-চুপপ বেয়াদব, আমি এটা পড়তে যাবো কেনো??
-না মানে আপনি তো প্যান্ট পরেন তাই ভাবলাম লুঙ্গিও পরেন
-বক বক থামা,লেখাপড়া তো মনে হয় কিছু জানিস না
-জানি ম্যাডামে কলেজে পড়ি
-ওহহহ
-তুই মামার বাসায় কাজ করিস কবে থেকে??
-সেই ছোট থেকে, আগে আমার মা কাজ করতো, এখন আমি করি
-তুই একলাইন বেশি বলিস কেনো?? প্রশ্ন করি একটা উত্তর দিস দুইটা
-ম্যাডাম সরি
-হইছে চল এখন, ফিরতে হবে
-ওকে চলেন
,,
,,
,,
ইরা বাসায় চলে আসে। শুভ তার মামার সাথে কাজে ব্যস্ত। সামনে তার কলেজের এক্সাম, ভালো ভাবে পড়তেও পারছে না। কারন বাড়িতে অনেক মেহমান। এরা আরও কয়েকদিন থাকবে।
,,
,,
সেদিন রাতে, শুভ বাইরে দাড়িয়ে আছে আর সবাই রুমে বসে আলাপ আলোচনা করছে। শুভ ভেতরের আলোচনা শোনার জন্য কান পেতে থাকে...
-সবাই শোনো,(ইরা)
-(সবাই ইরার দিকে তাকালো)
-কাল আমার বার্থডে, আমি এটা তোমাদের সাথেই সেলিব্রেট করতে চাই
(সবাই তো সেইরকম খুশি।)
সবাই রাজি হলো।
,,
,,
পরদিন সন্ধ্যায় জন্মদিন এর আয়োজন করা হলো। শুভ কাজ করে তার রুমে চলে যায়। কারন সেখানে তার থাকা চলবে না। একটু রাত হওয়াতে সে বাইরে এসে দরজায় দাড়িয়ে থেকে অনুষ্ঠান টা অনেক আগ্রহের সাথে দেখছে....
,,
,,
সবাই কত্ত মজা করছে একে অপরকে কেক খাওয়াচ্ছে। শুভ একটু মিটি মিটি হাসছে আর ভাবছে
-ইসস কেউ যদি একটু দিতো! (আসলে অজপাড়া গা তো তাই এই ধরনের অনুষ্ঠান আগে দেখে নি)
,,
,,
রাত একটু বেশি হওয়ার পর শুভ পড়তে বসে। কিছুসময় পড়ার পর, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ার কারনে পড়া রেখে ঘুমিয়ে যায়।
,,
,,
কিছুক্ষণ পর কারও ডাকে শুভর ঘুম ভাঙে। শুভ দেড়ি না করে উঠে দরজা টা খুলে দেয়... দেখে তার মামা
-মামা মামা কি হইছে??(শুভ)
-ইরার খুব জ্বর আর বমি হচ্ছে, (মামা)
-কি বলেন?? এখন কি হবে??
-এখন তোকে ঔষধ আনতে হবে
-শরিফ ভাই এর ঔষধ এর দোকান তো অনেক দূরে, রাত ও অনেক হইছে, আর যে ঝড় বৃষ্টি শুরু হইছে এর মধ্যে আমি কিভাবে....
-না করিস না, যা না, না হলে মেয়েটার জ্বর আরও বেরে যাবে
-আচ্ছা টাকা দেন যাচ্ছি
-এই নে
-হুমম আপনি রুমে যান
-ছাতাটা নে
-লাগবে না, আপনি ভিজে গেলে জ্বর আসতে পারে, আপনি রুমে যান, আমি যাবো আর আসবো,,
,,
,,
শুভ মাথায় একটা গামছা পেচিয়ে রওনা দেয়। ঔষধের দোকানে যাওয়ার পর...
-দোকান তো বন্ধ করছে অনেক আগেই, শরিফ ভাই কে ডেকে তুলতে হবে, নিশ্চয় ঘুমাইছে...
-শরিফ ভাই শরিফ ভাই (কিছুক্ষণ ডাকার পর সে উঠে আসে)
,,,
,,
-কিরে এত রাতে কি??
-ঔষধ লাগবে
-কার কি হইছে??
-ম্যাডাম এর জ্বর বমি
-কোন ম্যাডাম??
-তুমি চিনবে না, ঔষধ দাও তাড়াতাড়ি নিয়ে যেতে হবে..
-আচ্ছা দিচ্ছি... ঘুম দিছিলাম, দিলি তো ঘুম টা নষ্ট করে....
,,
,,
,,
শুভ ঔষধ নিয়ে আসে। এর মধ্যে কয়েক বার বমি করছে ইরা। শুভর ঔষধ আনতে দেড়ি হওয়ায়, ইরার মা শুভকে ঠাটিয়ে একটা চড় মারে...
-ঔষধ আনতে এত লেট হয়??? চাকরের বাচ্চা(ইরার মা)
-..(শুভ কান্না করে দেয়, কিন্তু সেটা কেউ বুঝতে পারে না। কারন বৃষ্টিতে ভিজে চোখে মুখে পানি লেগে আছে)
,,
,,
শুভ দাড়িয়ে দাড়িয়ে কাঁপছিলো।
-এইসব চাকর বাকর কেন রাখিস?? ভালো কাউকে রাখতে পারিস না?? (ইরার মা)
কথাটা শুনে শুভ সেখান থেকে তার রুমে চলে গেলো।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
চলবে

0 Comments: