-..(ইরা শুভর দিকে তাকালো)
শুভ ভয়ে বলল,,,
-এভাবে তাকিয়ে কি দেখছেন?? আমি কি কিছু ভুল করেছি???(শুভ)
-দেখছি(ইরা)
-কি দেখছেন??
-এত কষ্টের মধ্যে থাকেন আপনি
-কি যে বলেন, কই কষ্ট ভালই আছি
-ওহহ ওকে, একটা কথা বলি
-হ্যা বলেন
-আপনাদের গ্রাম টা খুব সুন্দর
-হ্যা ঠিক বলছেন, আমাদের গ্রাম টা অনেক সুন্দর
-আচ্ছা এই সকাল সকাল একটা গান শোনান তো
-আমি তো গান পারি না
-সত্যি??
-পারি, কিন্তু গ্রাম অঞ্চলের গান
-সেটা আবার কেমন??
-লোকসংগীত নাম শুনছেন হয়তো, ওইগুলো
-আচ্ছা বলেন শুনি একটু
-বলব??
-হুমমম
,,
,,
শুভ গান ধরলো
-শোনা দিয়া বান্ধায়াছি ঘর, ও মনরে, মনে করলো জ্বর ওওও জ্বরর,, আমি কি করে বাস করিবো এই ঘরে রে হাইরে, তুই সেএএ আমার মন।
আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সেএএএ আমার মন.....
,,
,,
-শেষ??(ইরা)
-না আরও আছে কিন্তু(শুভ)
-কিন্তু কি??
-বলতে সরম করতেছে
-হা হা হা ওকে ওকে লজ্জা পাইতে হবে না, তবে খুব সুন্দর কন্ঠ, গান টাও দাড়ুন
-ধন্যবাদ ম্যাডাম, তো এখন বাড়িতে চলেন
-হ্যা চলেন,,,
,,
,,
বাড়িতে যাওয়ার পর...
-এই শুভ শোন (মামা)
-হ্যা বলেন(শুভ)
-তোর সজীব ভাই আসতেছে, ব্যাগ পত্তর আনতে হবে, তুই ঘাটে যা এখনই
-ও ভাইয়া আসতেছে??
-হ্যা যা তাড়াতাড়ি
-আচ্ছা মামা যাইতেছি,,
,,
,,
শুভ যাবে এমন সময় ইরা ডাকে..
-এই শোনেন শোনেন (ইরা)
-হ্যা বলেন (শুভ)
-কই যান??
-সজীব ভাইয়া আসছে, তাকে আনতে নৌকা ঘাটে যাইতেছি
-মামা আমি শুভর সাথে যাই??
-এই রৌদ এর মধ্যে??
-মামা না করো না
-আচ্ছা মামনি যাও,,
-ইয়েএএএএএএ
,,
,,
শুভর সাথে ইরা গেলো নৌকা ঘাটে...
-আচ্ছা কত সময় লাগবে, আমি তো রোদে দাড়িয়ে থাকতে পারছি না, মাথা ঘুরে পরে যাবো এখন(ইরা)
-ম্যাডাম আ আ আপনি বসেন বসেন, আমি, পানির ব্যবস্থা করছি, আর আমার এই শার্ট টা মাথায় দেন (শুভ)
,,
,,
শুভ ইরার মাথায় শার্ট দিয়ে পানি আনতে গেলো। কিছুসময় পর পানি এনে বলল
-একটু খেয়ে নেন, আর একটু মাথায় দেন (শুভ)
-...(ইরা পানি খেলো)
-মাথায় দেন একটু খানি
-আপনি দিয়ে দেন
-(শুভ তার শার্ট টা ভিজিয়ে ইরার মাথার উপর দিয়ে দিলো।)
-এখন ভালো লাগছে তাই না?? (শুভ)
-হুমম একটু একটু(ইরা)
-আবার আমার মাইর খাওয়ার লাইন হয়ে গেছে
-আরে না, মাইর খাবেন কেনো?? আমি ঠিক আছি
-কি দরকার ছিলে এই কড়া রোদ এর মধ্যে আসার
-আপনার তো কিছুই হয় না
-হা হা হা আমাদের অভ্যাস আছে
-হুমম
-ওইতো ভাইয়া এসে গেছে
,,
,,
-ভাইয়া এই যে এইদিকে আমিইইই(শুভ দূর থেকে ডাক দিলো)
-এই এদিকে আয়, ব্যাগ গুলো নামা (সজীব)
-আপনি এখানে বসে থাকেন আমি ব্যাগ গুলো নিয়ে আসছি (শুভ ইরাকে বলল)
-আচ্ছা
,,
,,
শুভ নৌকা থেকে ব্যাগ গুলো নামিয়ে নিলো...।
-কিরে তোর সাথে ঐ মেয়েটা কে??(সজীব)
-আপনার ফুপাতো বোন ইরা(শুভ)
-ওহহ ইরা!
-হ্যা
-মেয়েটা অনেক বড় হয়ে গেছে তো (সজীব কথা বলে ইরার দিকে এগিয়ে গেলো)
,,
,,
-হে ইরা কেমন আছো??(সজীব)
-হ্যা ভাইয়া ভালো, আপনি কেমন আছেন??(ইরা)
-হ্যা ভালো, কি হইছে?? এভাবে মাথা ধরে আছো কেনো??
-এই একটু মাথা ব্যাথা
-এমন রোদে আসলে তো মাথা ব্যাথা হবেই, নিশ্চই ও তোমাকে নিয়ে আসছে তাই না??? ও কাছে আসুক দেখো ওকে কি করি
-ভাইয়া, আমি নিজেই আসছি,
-ওহ দেখি উঠো... (সজীব ইরাকে হাত ধরে উঠালো)
,,
,,
শুভ পাশে এসে দাড়ালো, শুভ হাতে একটা ব্যাগ, মাথায় একটা ব্যাগ
-সজীব ভাইয়া আপনি একটা ব্যাগ নিন (ইরা)
-না না এটা আমার কাজ আমি পারব, আপনারা হাটেন, আমি আপনাদের পেছন পেছন হাটছি (শুভ)
,,
,,
,,
বাড়িতে যাওয়ার পর....
-এই যা ব্যাগ গুলো, আমার রুমে দিয়ে, রুম টা একটু ঝেড়ে পরিষ্কার কর(সজীব)
-আচ্ছা ভাইয়া যাচ্ছি
(শুভ সজীব এর রুম পরিষ্কার করতে গেলো)
-ইরা খালা আম্মা কই??(সজীব)
-খুঁজে দেখো আছে কোথাও (এই কথা বলে ইরাও চলে গেলো)
,,
,,
সেদিন রাতে...
-এই শুভ শোন (সজীব)
-বলেন (শুভ)
-আমার জন্য এ প্যাকেট সিগারেট নিয়ে আয়
-সিগারেট!
-হ্যা এই নে টাকা, আর তাড়াতাড়ি আসবি
-হুমমম(শুভ টাকা নিয়ে সিগারেট আনতে গেলো)
,,
,,
সিগারেট নিয়ে বাড়ি তে ঢুকবে এমন সময় মামা শুভ কে ডাকল...
-এই শুভ দাড়া (মামা)
-...(শুভ ভয়ে সিগারেট টা সামলালো)
-এই তোর হাতে কি??
-না মামা কই কিছু না
-হাত সামনে আন
-না মামা কি কি কিছু নেই তো
-বের কর বলছি
(শুভ ভয়ে হাত সামনে আনলো)
-ছিহহহ তোকে ভালো মনে করতাম, আর তুই এগুলো খাওয়া শুরু করে দিছিস! ঠাসসস ঠাসসস (কয়েকটা মাইর দিলো। আর চিল্লাচিল্লিতে সবাই জড়ো হয়ে গেলো। এদিকে তো সজীব ভয়ে শেষ, যদি শুভ বলে দেয়! কিন্তু শুভ কিছুই বলে না)
-তোরে আগেই বলেছিলাম যে এরে বিদায় কর (ইরার মা)
-যা চোখের সামনে থেকে(মামা)
-...(শুভ চলে যাচ্ছিলো, মামা ডেকে বলল..)
-এই প্যাকেট টা দিয়ে যা
-এই যে নেন(শুভ তার ঘরে চলে যায়)
,,
,,
মামা প্যাকেট টা দূরে ছুড়ে মারে। সজীব কিছুক্ষণ পর প্যাকেট টা খোজাখুঁজি করে বের করে। প্যাকেট নিয়ে যায় শুভর রুমে...গিয়ে দেছে শুভ বসে বসে কান্না করছে...সজীব শুভর কাছে গিয়ে বসে...
-সরি ভাই আমাকে মাফ করে দে(সজীব)
-ভাইয়া ক ক কি বলছেন?? আপনি আমার কাছ থেকে মাফ চাচ্ছেন কেনো??(শুভ)
-আমার জন্য মাইর খাইলি...আচ্ছা আমার নামটা বললে তো আর মাইর খাইতি না, কেন বললি না??
-আপনার নাম বললে, পরিবারের মধ্যে একটা ঝগড়া বেধে যেতো, রাগা রাগি শুরু হতো, সবার মন খারাপ থাকতো, এমনিতে বাড়িতে বিদেশি মেহমান আসছে, আপনার নাম
কিভাবে বলব বলেন??
(কথাটা শুনে সজীব আকাশ থেকে পড়ে)
-ভাইয়া যেহুতু আমি কাজের মানুষ, সব দিক ঠিক রাখাই আমার কাজ(শুভ)
-...(সজীব শুভ কে জড়িয়ে ধরে)
-ভাইয়া আ...
-তুই কাজের লোক না, তুই আমার ভাই
-কি যে বলেন না!
,,
,,
হঠাৎ রুমে ইরার আগমন..
ইরাকে দেখে সজীব শকড..
-ইরা তুমি এত রাতে এখানে কেনো??(সজীব)
-এমনি কাজ আছে, আপনি যান (ইরা)
-ওহহ বুঝছি (সজীব)
-কি বুঝছেন??(ইরা)
-চলতেছে তাই না?? শুভ কি এগুলা হুমম(সজীব হেসে বলল)
-না না ভাইয়া, উনি দরকার এ আসছেন
-হ্যা কি দরকার বুঝতে পারছি, কেরি অন (সজীব রুম থেকে চলে গেলো)
,,
,,
-ভাইয়া এগুলো কি বলল???(শুভ)
-তো আমি কিভাবে বলব??(ইরা)
-না মানে, আচ্ছা আপনি এখানে এত রাতে কি??
-আপনাকে দেখতে আসছি
-কেনো??
-এই যে মাইর খাইলেন সেই জন্য দেখতে আসছি, আচ্ছা আপনি সত্যি সিগারেট খান??
-না, সিগারেট তো সজীব ভাইয়ার জন্য আনছিলাম, আর তখনি মামা দেখে ফেলছে
-তো মামা কে সত্যি কথা বলেন নি কেনো??
-সমস্যা হইতো তাই..
-আপনি না,,,, আর হ্যা ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে এখনো পরিষ্কার করেন নি কেনো??
-ঠিক হয়ে যাবে একাই,
-কিচ্ছু ঠিক হবে না, আমি পরিষ্কার করে দিচ্ছি
-এই ম্যাডাম না না
-চোপপ বস এখানে,,, (ইরা গিয়ে শুভর কাছে বসল)
-ম্যাডাম এগুলো ঠিক না, আমি ছোটলোক
-ঠাসসসস কি বললি আবার বল তো
-না, বললে মারবেন
-মনে থাকে যেনো...তুলো আছে??
-না
-পাতলো কাপড়??
-আছে
-যা নিয়ে আয়
-(শুভ উঠে গিয়ে একটা পাতলা কাপড় এনে দিলো, ইরা সেটা দিয়ে ঠোঁট টা মুছে দিলো)
-ম্যাডাম এটা কেউ দেখলে আমাকে আবার মাইর দিবে
-আবার কথা চুপপ.
-হুমম
-আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সেএএএ আমার মন (ইরা গুন গুন করে গান গাইছে)
আর শুভ ইরার দিকে তাকিয়ে দেখছে...আর অবাক হচ্ছে..........
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
।।
চলবে

0 Comments: