-আমি আবার কি মতলব করলাম?(খোকন)
-তুমি আমাকে ফলো করে আসছে, আর কিছু একটা দেখার জন্য আসছো(অহনা)
-না আমি ফলো করি নি, আর কি দেখার জন্য আসবো
-ঐ যে দুপুরে যেটা দেখলে..
-...(কথাটা শুনে খোকন জিভ এ কামড় দিলো)
,,
,,
খোকন মোমবাতি ধরালো। তারপর অহনার দিকে তাকিয়ে দেখে অহনা রেগে আছে।
-আমি সত্যি ফলো করতে করতে আসি নি (খোকন)
-...(অহনা মাজায় হাত দিয়ে দাড়ালো)
-আচ্ছা আমি যাচ্ছি
-এই দাড়াও
-...(খোকন দাড়ালো)
-সত্যি বলছো তো?
-হুমম সত্যি
-এখন তাহলে যাও
-হুমমম
,,
খোকন বাইরে এসে মায়ের কাছে বসে।
-কিরে হঠাৎ এখানে বসলি (মা)
-আমি কি বসি না? (খোকন)
-বসিস তবে এইভাবে এসে তো কখনো বসিস না
-হুমম উঠে যাচ্ছি
-এই রাগ করলি নাকি??
,,
কে শোনে কার কথা! খোকন বাড়ির বাইরে যাচ্ছিলো তখনই অহনা বাইরে এসে খোকন কে ডাক দেয়।
-ঐ বন্ধু (অহনা)
অহনার ডাক শুনে খোকন দাড়িয়ে যায়। খোকন এর মা কাজ ফেলে চুপ হয়ে যায়। আর ঘরের মধ্যে বসে থাকা খোকন এর বাবা আর অহনার মা, বাবা তিনজনই খুব অবাক হয়।
-কি??(খোকন)
-চলো বাইরে ঘুরে আসি(অহনা)
-না(একটু রাগ রাগ ভাব)
,,
অহনা কাছে এসে বলে..
-তোমাকে যেতেই হবে (অহনা)
-আপনার ইচ্ছা হইছে আপনি যান যেখানে ইচ্ছা ঘুরে আসেন (খোকন)
-ওকে.. (অহনা বাইরে চলে গেলো)
,,
দুইমিনিট পর খোকন এর হুঁশ ফিরলো। সে বুঝতে পারলে অহনা বাইরে গিয়েছে। খোকন বাড়ির থেকে একটু দূরে খুঁজতে থাকে, কিন্তু অহনা কে পায় না।
,,
খোকন ভাবে আরেকটু দূরে গিয়েছে মনে হয়। আরও দূরে গিয়েও অহনাকে দেখতে পায় না । আস্তে আস্তে খোকন এর বুকের ধুকপুকুনি টা বাড়তে থাকে।
,,
তারপর খোকন যায় পুকুর পারে সেখানেও পায় না। এদিক ওদিক অনেক জায়গায় খোঁজ করে কিন্তু কোথাও অহনাকে পায় না।
,,
প্রায় দু ঘন্টার কাছাকাছি খোঁজার পর। বাড়ির কাছে এসে খোকন কান্না করে দেয়। এখন বাড়িতে কি বলবে সে? তার সাথে গেলে এমন হতো না! রাগ করাটা ভুল হয়েছে। এসব ভেবে নিজেকে দোষারোপ করতে থাকে খোকন। এখন তার বাসায় জানানো দরকার। খোকন রাস্তা থেকে দৌড় দিয়ে বাড়ির ভেতর ঢোকে।
,,
কিন্তু ঢোকার আগে হঠাৎ তার চোখ একটা কিছু দেখে। সে বাইরে ফিরে এসে দেখে আম গাছের সাথে হেলান দিয়ে অহনা দাড়িয়ে আছে। তার হাতে মোবাইল ছিলো। মোবাইল এর আলোতে অহনার মুখের হাসি স্পষ্ট বোঝা যাচ্ছিলো। খোকন দেখেই হাসছে সে।
,,
খোকন দৌড়ে গিয়ে অহনা কে জড়িয়ে ধরে। আর বলতে থাকে..
-সরি সরি সরি সরি সরি সরি (খোকন)
-আরে কি হয়েছে তোমার? সরি বলছো কেনো??(অহনা)
-সরি
-আবার সরি বলে, বলবা তো কি হইছে??
-তুমি কোথায় গিয়েছিলে?
-আমি তো এখানেই, তুমি তো বাইরে চলে গেলে
-তার মানে তুমি এখানে এতক্ষণ দাড়িয়ে ছিলে??
-হুমমম এখানেই তো
-তাহলে আমি যে পুরো গ্রাম, এমনকি পাশের গ্রামেও তোমাকে খুঁজতে গিয়েছিলাম
-কেনো??
-তুমি বোঝো না?
-কি বুঝবো??
-তুমি যদি হারিয়ে যেতে
-কি হতো??
-অনেক কিছু
-হুমম, আমি ইচ্ছা করেই এমন করেছি, ইচ্ছা করেই তোমাকে ডাকি নি
-এমন করলে কেনো??
-আমার উপর রাগ দেখালে কেনো??
-কই রাগ দেখালাম?
-যেখানে ইচ্ছা সেখানে যাও এটা কে বলেছে??
-সরি
-হুমম। আবার এখন অচেনা একটা মেয়েকে জড়িয়ে ধরিয়ে আছো, তাও এত শক্ত ভাবে, ব্যাপার টা কি? বাজে মতলব আছে নাকি??
-ছি ছি না না কি বলো, বাজে মতলব থাকবে কেনো??
-তাহলে জড়িয়ে ধরে আছো কেনো??
-তুমি তো আমার বন্ধু
-বউ তো না
-তো কি হইছে?? বউ বন্ধু একই
-একথা কে বলেছে??
-কেউ বলে নি, আসলে আমি তোমাকে ভালবেসে ফেলেছি
-আহ হাহ কি বলো!
-সত্যি তোমাকে ভালবেসে ফেলেছি
-অচেনা একটা মেয়েকে জড়িয়ে ধরে বলছো ভালবাসি!
-সত্যি ভালবেসে ফেলেছি
-না জানি এভাবে আর কয়জন কে বলেছে
-কাউকে না, তোমাকে প্রথম
-এখন ছাড়ো আমি ঘেমে গেছি
-ছাড়বো না
-আচ্ছা ঝামেলায় পড়লাম তো
-কোনো ঝামেলা না
,,
,,
অহনা দেখছে এ তো সত্যি সত্যি বিপদ ছাড়ছেই না। এদিকে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, তারউপর এসব কথা। অহনা কিছুসময় ভেবে খোকন কে বলল
-আমার বি এফ আছে (অহনা)
-আছে আছেই তাও ছাড়বো না (খোকন)
-আল্লাহ এ কার পাল্লায় পড়লাম! এই আমি ঘেমে ভিজে গেছি
-বলো ভালবাসি, তাহলে ছেড়ে দিবো
-আচ্ছা, ভালবাসি
-এভাবে না
-কিভাবে??
-আমাকে জড়িয়ে ধরে বলো
-হুহ আমাকে তো লজ্জায় মেরে ফেলবে। এই তুমি তো আমাকে ধরে আছো
-তুমি ধরো
,,
এবার অহনা খোকন এর পিঠে হাত রাখলো। তারপর বলল
-হুমম আমিও ভালবাসি (অহনা)
-...(এবার খোকন চুপ)
-একটা কথা বলবা?
-কি বলো
-হঠাৎ এত পাগলামো শুরু করলে কেনো??
-আমি জানি না, তোমাকে যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন এমন হয়ে গেছি
-তাই??
-হুমমম
-এবার তো ছেড়ে দাও
,,
শেষ মেশ খোকন অহনা কে ছাড়লো।
-চলো ভেতরে যাই (অহনা)
-হুমম চলো (খোকন)
,,
ভেতরে আসার পর..
-এই তোরা কই গেছিলি??(অহনার বাবা)
-এই বাইরে ঘুরতে গিয়েছিলাম (অহনা)
-তাই বলে এত রাতে?
-ও তো ছিলো (খোকন কে দেখিয়ে বলল)
-হুমম(অহনার বাবা আর কিছু বলল না)
,,
,,
একটু রাত হওয়ার পর। অহনা কেমন যেন হয়ে যায়। তার শরীর এ অনেক জ্বর উঠে। অহনা তার বাবা মা কে ডাকে। বাড়ির সবার ঘুম ভেঙে যায়। খোকন এর মা গিয়ে খোকন কে ডেকে আনে।
,,
খোকন এসে দেখে জ্বরে অহনা কাঁপছে। এটা দেখে খোকন এর সহ্য হয় না। খোকন বলে..
-আরে ও জ্বরে কাঁপছে, তোমরা এভাবে দাড়িয়ে আছো?? মা তুমি পানি আর ছোট একটা কাপড় নিয়ে এস জলপট্টি করো, আমি ডাক্তার নিয়ে আসি,...(খোকন এর কথায় অহনার বাবা মা অনেক অবাক হয়)
,,
,,
খোকন সেই বাজারে যায়। বাজারে সব দোকান বন্ধ। শুধু ঔষধ এর দোকান টা বাদে।
-আতিক ভাই আমাদের বাসায় যেতে হবে চলেন একটু (খোকন)
-আরে খোকন তুই এত রাতে! কি হয়েছে??(অাতিক এই গ্রাম এর হাতুরে ডাক্তার)
-কথা কইয়েন না তো তাড়াতাড়ি আসেন
-দোকান বন্ধ করতে হবে তো
-আরে ভাই...(খোকন ঝটপট দোকান বন্ধ করে,)
,,
খোকন এর এমন অবস্থা দেখে আতিক খুব অবাক হচ্ছে।
-বাড়িতে কার কি হয়েছে??(আতিক)
-আপনি কথা কইয়েন না তো চলেন তাড়াতাড়ি (খোকন)
,,
বাড়িতে এসে আতিক অহনার জ্বর মাপে। আর ঔষধ দেয়। খোকন অহনার পাশে বসে আছে। মাঝে মাঝে কপালে হাত দিয়ে জ্বর দেখছে।
,,
খোকন এর এমন অস্থিরতা দেখে সবাই অবাক। খোকন যে এমন করছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। কোনে দিকে খেয়াল নেই তার। এক কথায় তার বন্ধু ভালো হয়ে গেলে
সে ভালো হয়ে যাবে।
,,
আতিক এর দেওয়া ঔষধ গুলো অহনা কে নিজ হাতে খাইয়ে দেয় খোকন। এরকম অবস্থা দেখে খোকন এর মা খোকন এর বাবা কে বলে..
-তোমার ছেলে পাগল হয়ে গেছে মনে হয় (খোকন এর মা)
-..(খোকন এর বাবা কিছু বলতে পারছে না বার বার তার বন্ধুর দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে)
,,
অহনার মা এবার খেপে উঠে অহনার বাবা কে বলল
-কি হচ্ছে টা কি?? (অহনার মা)
-দেখছো না, আমাকে জিজ্ঞাস করছো কেনো??(অহনার বাবা)
-আরে ছেলেটাকে থামাও
-থামাবো! ছেলেটা তো চলছে না যে থামাবো সে তো বসে আছি
-আরে আমাদের মেয়ের পাশে বসে আছে, কপালে হাত দিচ্ছে তুমি কিছু বলবে না?
-তোমার মেয়ে কি কিছু বলতেছে??
-না
-বুঝতে হবে, তোমার মেয়ে যেহুতু কিছু বলছে না ব্যাপার টা পজিটিভ, আর আমার খুব ভালো লাগছে, এ আমার মেয়েকে সব থেকে ভালো রাখবে, আগলে রাখার সিস্টেম টা দেখেছো, আহা জামাই পেয়েছি একটা
-কি বলো!
-যা বলেছি একবারই, বুঝতে না পারলে চুপ থাকো
-...(অহনার মা বুঝতে পারে তার বর তাকে কি বোঝাচ্ছে, এখানে আর তার কোনো কথা নেই)
,,
-এই খোকন তুই শুতে যা (খোকনের মা)
-আমি এখানে থাকি??(খোকন)
-তোকে যেতে বলছি আমি, শুনিস নি?
-হুমম..
,,
যেই খোকন উঠতে, তখনই অহনা তার হাত চেপে ধরে।(খোকন এর হাত বিছানার উপর ছিলো)
,,
অহনার বাবা বুঝতে পারে ব্যাপার টা। সে তার বন্ধুর দিকে তাকিয়ে বলে..
-চলেন বেয়াই বাইরে যাই (অহনার বাবা)
-...(খোকন এর বাবা হা করে তাকিয়ে আছে)
-আরে চলেন তো
,,
,,
অহনা মাঝে মাঝে চোখ খুলছে।
অহনার অবস্থা দেখে খোকন কান্না করা শুরু করে। অহনা বলে..
-ঐ পাগল ঐ কান্না করো কেনো??(অহনা)
-কই না তো (খোকন চোখ মুছে বলল)
-আমি শুনলাম তো, আমি ভালো হয়ে নেই আমি তোমাকে মাইর দিবো
-আচ্ছা দিয়ো। তুমি এখন কথা বলো না চুপটি করে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি
,,
অাধ ঘন্টা পর অহনার জ্বর কমে যায়। এবার একটি উঠে বসার চেষ্টা করে। খোকন তার পিঠে একটা বালিশ দিয়ে বসিয়ে দেয়।
-এই পাগল এই, পাগলামি শুরু করছো কেনো??(অহনা)
-কই পাগলামি করলাম??(খোকন)
-কি কি করছো বুঝতে পেরেছি তো, আমি চোখ বন্ধ করে থাকলে কি হবে, সব শুনেছি
-এখন জ্বর কমেছে(খোকন কপালে হাত দিয়ে বলল)
-এত পাগল হলে চলবে??
-তো কি হইছে, পাগল বলবা না
-ও বাবা এ তো দেখি রাগ করেছে। আচ্ছা আমার বর টা না হয় একটু পাগলই সমস্যা নেই আমার
-আমি কিন্তু চলে যাবো
-যাও কে আটকিয়েছে
,,
খোকন উঠতে যাবে আবার অহনা তার হাত ধরে ফেলে...
-এই না কোথাও যাবে না (অহনা)
-আমি যাবো (খোকন)
-এই যে এবার যদি রাগ করো আমি একবারে চলে যাবো, আর ফিরবো না
-...(খোকন আর উঠতে পারে না, বসে পরে)
,,
এবার অহনা রাগ করে..
-সরি.. (খোকন)
-যাও কথা নেই (অহনা)
-সরি বলছি তো
-আর ওমন করবে??
-উহুমম করবো না
,,
অহনা তার হাত টা বাড়িয়ে দিয়ে বলে..
-নাও (অহনা)
-..(খোকন হাতটা ধরে)
-হুম হুম
-ধরেছি তো
-আরে পাগল চুমু টা খাবে কে??
-আবার পাগল বলছো! গেলাম আমি
-তুমি গেলে আর আমি ফিরবো না একদম চলে যাবো..
-ভয় দেখাও কেনো??
-তুমি রাগ কেনো করো গো?
,,
খোকন অহনার অনেক টা কাছে চলে যায়। অহনার উষ্ণ কপালে খোকন একটা চুমু দেয়।
-একটা কথা বলি?? (খোকন)
-বলো (অহনা)
-ঠোঁটে একটা চুমু খাই
-এই এই এখন কি সেই সময় আসছে,নাহহ তোমাকে ভালো মনে করেছিলাম, তুমি তো ভালো না
,,
অহনার কথায় খোকন এর মন খারাপ হয়ে যায়। খোকন এর মন খারাপ দেখে অহনা হাসছে।
তারপর অহনা নিজে থেকেই খোকন এর ঠোঁটে একটা চুমু দেয়। উষ্ণতা বেশি থাকায়, খোকন এর একটহ বেশি ভালো লাগে, সেই জন্য আবার বলে..
-আরেকটা দাও না গো.. (খোকন)
-এবার তোমাকে মেরেই ফেলবো আমি(অহনা)
,,
দুজন মারামারি করতে করতে একে অপরকে জড়িয়ে ধরে। শুরু হয় তাদের হাজার শব্দের গল্প। আর সেটা আপনাদের না শুনলেও চলবে, বাই বাই 😁😁
..
..
..
..
..
..
..
..
..
...............

0 Comments: